ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
শিরোনাম
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি খোলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। শুক্রবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা থেকে আরও খবর
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি বাস্তবায়নের তথ্য চেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। প্রতি শনিবার পরিচালিত কর্মসূচির ছবি, সংক্ষিপ্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটির আওতায় থাকবে।
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন তারা। এর আগে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চুয়েট শিক্ষার্থীরা।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ওই পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
একজন ভালো আইনজীবী হতে শ্রম, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শর্টকাট পথে অর্থবিত্ত অর্জন করা সম্ভব হলেও এতে ভালো আইনজীবী হওয়া যায় না
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চায়ন ও মাইগ্রেশনের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রক্রিয়া শেষ হয়। এখন শিক্ষার্থীদের অপেক্ষা কোন কলেজে তারা চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেয়েছে, সে ফলের জন্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।
২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এবার গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। তবে নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হতে পারে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এ প্রকাশ করা হবে। গত ১৪ সেপ্টেম্বর আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর সেশনজট থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষার্থীদের ফলাফল ভালো করা, কর্মমুখী কোর্স চালু এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।