দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বরিশালে দুজন, ঢাকা ও সিলেটে একজন করে মারা গেছেন।