সমুদ্রের মাঝে ছোট্ট একটি দুর্গ। আয়তন এতটাই কম যে তুলনা করা হয় প্রায় দুটি টেনিস কোর্টের সঙ্গে। অথচ এ জায়গাটির রয়েছে নিজস্ব পতাকা, সংবিধান, মুদ্রা, পাসপোর্ট, রাজপরিবার, এমনকি ‘জাতীয় পরিচয়ও’। নাম প্রিন্সিপালিটি অব সিল্যান্ড। তবে এর সবচেয়ে অবাক করা বিষয় শুধু আয়তন নয়। একসময় যেখানে ২৭ জন বাসিন্দা ছিল, বর্তমানে সেখানে স্থায়ীভাবে থাকেন মাত্র একজন।