ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
শিরোনাম
শিশু-কিশোরদের অপরাধে জড়ানোর পেছনে থাকা প্রাপ্তবয়স্কদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।
অপরাধ থেকে আরও খবর
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জন গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া শহীদুল্লাহ গাজী সড়কের কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পুরোনো একটি সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা ক্রমেই বাড়ছে। দিনের ব্যস্ত সময় থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন সড়ক ও অলিগলিতে পথচারীদের টার্গেট করছে ছিনতাইকারীরা। টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ঘটছে প্রাণহানিও।
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যা প্ররোচনার মামলায় আরেক আসামি ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওবায়দুল সম্পর্কে মরিয়মের মামা হন। এদিকে এ মামলায় এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে আজ আদালতে উঠানো হবে। বিকেল তিনটা থেকে সাড়ে ৫ টার মধ্যে
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানি ও মদদের অভিযোগে সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সারা দেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উসকানি ও দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর ৫০০ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। ইতোমধ্যে আপিলের প্রস্তুতিও নেওয়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
ফেনীর ফুলগাজীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, চকলেট, ললিপপ ও বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৯২০ টাকা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে যান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)। এ তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকৃত মালামাল ছাড়াও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা টেবলেট।