রাজধানী ঢাকা কেউ ছুটছেন অফিসে, কেউ স্কুল-কলেজে, কেউ ব্যবসার কাজে। প্রতিদিন লাখো মানুষের চলাচলে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে শহরের সড়কগুলো। কোথাও গাড়ির দীর্ঘ সারি, কোথাও মানুষের ভিড়, আবার কোথাও বাস, রিকশা ও ব্যক্তিগত গাড়ির চাপ সব মিলিয়ে ঢাকার ব্যস্ততা যেন থামার নয়। ঢাকার যানজটের হটস্পট হিসেবে ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বিভিন্ন সময়ে কয়েকটি এলাকাকে চিহ্নিত করেছেন। এর মধ্যে রয়েছে কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরা, মহাখালী, পল্টন, গুলিস্তান, সদরঘাট, শাহবাগ, বাংলামোটর, যাত্রাবাড়ী, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও মিরপুর-১০-এর মতো গুরুত্বপূর্ণ এলাকা। চলুন জেনে নেওয়া যাক ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে আলোচিত ১০টি