ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
শিরোনাম
অভিনয় ও গানের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের পথচলা শেষে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। একই সঙ্গে শিক্ষকতাও শুরু করেছেন তিনি।
বিনোদন থেকে আরও খবর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর হয়েছে। এসময় মালামাল লুটের অভিযোগও উঠেছে। স্টুডিওটির কর্মকর্তাদের অভিযোগ, হামলাকারীরা সেখানে থাকা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে।
কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
ঢালিউড জনপ্রিয় অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জাফর ইকবাল। আজ তার জন্মদিন। ১৯৫০ সালের এ দিনে ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেন তিনি। পারিবারিক আবহে শৈশব থেকেই সংগীতে অনুরাগী ছিলেন জাফর ইকবাল। এমনকি সত্তর ও আশির দশকে দেশের প্রথম ফ্যাশন ও রুচিশীল নায়ক ছিলেন তিনি। যে কারণে সে সময় তরুণদের কাছে স্টাইল আইকনিক ছিলেন জাফর ইকবাল।
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি।
বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা এক কাল্পনিক প্রশ্নের উত্তরে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য শাহরুখ খানকে বেছে নিয়েছেন। ‘লক আপ ২’ দিয়ে আলোচনায় আসার পর ‘হোয়াই নট উইথ এমএনএল’ সিজন ৩-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সুনীতা। সেখানেই র্যাপিড-ফায়ার পর্বে তাকে এ প্রশ্ন করা হয়।
একই জায়গায় আটকে থাকতে চান না অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি এবার নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করতে চান। গতানুগতিক ছক থেকে বেরিয়ে ভিন্নধর্মী চরিত্রে কাজের প্রতিই এখন তার মূল মনোযোগ।
সেনাবাহিনীর পোশাকে দেশের দায়িত্ব পালন করেছেন। এরপর সাংবাদিকতা পেশায় যুক্ত হন হাসান মাসুদ। সাংবাদিকতার পাশাপাশি অভিনয় শুরু করেন তিনি। একসময় অভিনয়ই হয়ে ওঠে তার প্রধান পরিচয়।
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। যার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল খুব অল্প বয়সে। ১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর হিন্দি সিনেমায়ও নিজের অবস্থান তৈরি করেন।
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একদল যুবকের হাস্যরসে ভরা অনবদ্য পরিবেশনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই সঙ্গে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক মাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন অপূর্ব।
সামাজিক মাধ্যমে ট্রোলিংয়ের পাশাপাশি তারকাদের শারীরিক গঠন নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে অন্যকে হেয় করে অর্থ উপার্জন, তারকাদের বয়স ও চেহারা নিয়ে ট্রোলিংয়ের সমালোচনা করেন তিনি।
জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটক থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়।