প্রাণের অস্তিত্ব পাওয়া একমাত্র গ্রহ এখন পর্যন্ত পৃথিবী। তবে বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বে এমন আরও কিছু গ্রহ থাকতে পারে, যেগুলো প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও বেশি উপযোগী। এসব গ্রহে উষ্ণ জলবায়ু, প্রচুর পানি এবং এমন পরিবেশ থাকতে পারে, যেখানে পৃথিবীর তুলনায় কয়েক শ কোটি বছর বেশি সময় ধরে প্রাণের অস্তিত্ব টিকে থাকা ও বিবর্তিত হওয়ার সুযোগ রয়েছে।