বয়স কম হলেও অনেকের শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি কিংবা অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এর পেছনে শুধু রোগ বা সংক্রমণ দায়ী নয়। প্রতিদিনের কিছু অভ্যাসও দীর্ঘমেয়াদে ফুসফুসের স্বাভাবিক কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধূমপান, পরোক্ষ ধূমপানের সংস্পর্শ, বায়ুদূষণ, শারীরিক নিষ্ক্রিয়তা এবং প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহারের মতো অভ্যাস শ্বাসযন্ত্রের ওপর