বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে লাখো শ্রমিকের জীবন-জীবিকা, অসংখ্য পরিবারের স্বপ্ন এবং দেশের রপ্তানি আয়ের বড় অংশ। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চল শুধু কর্মসংস্থানের কেন্দ্র নয়, জাতীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ ভিত্তি।