কুমিল্লা নগরীতে সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে হামলা, হুমকি, চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। একাধিক মামলা, সাধারণ ডায়েরি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন।