জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক সচেতনতামূলক বার্তায় তারা প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার না করার পরামর্শ দেন। পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরতা বাড়ানোর আহ্বান জানান।