ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

ঢাকায় আসছে ব্রাজিল ও আর্জেন্টিনা: বাংলাদেশ খেলবে একই মঞ্চে

খেলা ডেস্ক

প্রকাশ: ১৫:১৩, ২৬ নভেম্বর ২০২৫

ঢাকায় আসছে ব্রাজিল ও আর্জেন্টিনা: বাংলাদেশ খেলবে একই মঞ্চে

ছবি: সংগৃহীত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫–এর। তিন জাতির এই ফুটবল আসরে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়তে থাকায় আয়োজকেরা ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু করেছে।

এবারের সুপার কাপের টিকিটিং পার্টনার হিসেবে দায়িত্ব পেয়েছে দেশের জনপ্রিয় অনলাইন টিকিটিং সাইট কুইকেট। শনিবার (২২ নভেম্বর) এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কার্যালয়ে এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান। অন্যদিকে ওমর ফারুক রিয়াদ কুইকেটের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে মো. আসাদুজ্জামান বলেন, ‘দর্শকদের অনলাইন টিকিট কেনার সুবিধা আরো সহজ ও আধুনিক করতে কুইকেটকে যুক্ত করা হয়েছে। এতে করে ফুটবলপ্রেমীরা ঘরে বসেই দ্রুত টিকিট সংগ্রহ করতে পারবেন।’

কুইকেটের প্রতিষ্ঠাতা ওমর ফারুক রিয়াদ জানান, দেশে আয়োজিত সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক ফুটবল ইভেন্টের টিকিটিং ব্যবস্থার অংশ হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। দর্শকদের জন্য যেন নির্ভুল, নিরাপদ ও ঝামেলাহীন সেবা পাওয়া যায়—সে জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৫—এই ছয় দিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফবি লাতিন বাংলা সুপার কাপ। আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশ—এই তিন দলই শিরোপা জয়ের লড়াইয়ে নামবে।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন