ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৩৫, ১৬ নভেম্বর ২০২৬

ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

ফাইল ছবি

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর উৎপত্তিস্থল নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন