ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৫ জমাদিউস সানি ১৪৪৮

সিলেট গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১২:৩০, ১৬ নভেম্বর ২০২৬

সিলেট গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিলেট মহানগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে ভোররাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন জানান, ভোররাতে কার্যালয়ের পাহারাদার ফোন করে আগুন লাগার খবর দেন। পরে তিনি আরও তিনজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান।

আগুনে ব্যাংকের কাগজপত্র ও একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সকালে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

আবুল হোসেন বলেন, এর দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেটি ছিল গুজব। কিন্তু রোববার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন