ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

বরগুনা জেলা পুলিশের কুচকাওয়াজে ডিআইজির অভিবাদন গ্রহণ

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৮, ১৫ নভেম্বর ২০২৬

বরগুনা জেলা পুলিশের কুচকাওয়াজে ডিআইজির অভিবাদন গ্রহণ

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনা জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বরগুনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের আয়োজনে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তার সঙ্গে ছিলেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ, পিপিএম।

প্যারেড পরিদর্শনকালে ডিআইজি ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশে তিনি শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীসহ জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র থেকে আগত ইনচার্জসহ জেলা পুলিশ বরগুনার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন