ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

কুলাউড়ায় মেছোবাঘের দুটি শাবক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১:৪০, ১৫ নভেম্বর ২০২৬

কুলাউড়ায় মেছোবাঘের দুটি শাবক উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর এলাকা থেকে মেছোবাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট বন বিভাগের গাজীপুর বন বিট ও সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচারের (সোয়ান) সদস্যরা শাবক দুটি উদ্ধার করেন।

জানা গেছে, স্থানীয় বাসিন্দারা উপজেলার কাদিপুর এলাকায় শাবক দুটি দেখতে পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন সোয়ানের সদস্যদের খবর দেন। পরে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় শাবক দুটি নিরাপদে উদ্ধার করেন।

সোয়ানের বন্যপ্রাণী উদ্ধার কার্যক্রমের সমন্বয়কারী ইব্রাহিম মিয়া বলেন, খবর পাওয়ার পর বন বিভাগের সহযোগিতায় মেছোবাঘের শাবক দুটি উদ্ধার করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা শাবক দুটির শারীরিক অবস্থা ও উপযুক্ত পরিবেশ বিবেচনা করে সেগুলো নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন