শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০:২৪, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সুন্দরবনে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৫ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, রোববার সকাল ৬টার দিকে কয়রার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা। এ সময় ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই