ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ‘জাকির’খ্যাত পাভেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন ‘জাকির’খ্যাত পাভেল

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল।

কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া পাভেলকে নিয়ে সম্প্রতি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় অভিনেতাকে আপত্তিকর শারীরিক অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পাভেল। তিনি বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন