ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০:০৭, ২৭ অক্টোবর ২০২৬

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা? বিরাটের সঙ্গে ভিডিও ঘিরে জল্পনা

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বার মা হতে চলেছেন? স্বামী বিরাট কোহলির সঙ্গে সম্প্রতি তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারকা দম্পতি।

ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের ঢিলেঢালা আনারকলি পোশাকে একটি বোট থেকে নামছেন আনুশকা। তাঁর খোলা চুল ও মেকআপহীন মুখ নজর কাড়ে। জেটিঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাটকে। এ সময় তাঁর মুখে ছিল মাস্ক।

সম্প্রতি আলিবাগ থেকে মুম্বাইয়ে ফিরছিলেন বিরাট-আনুশকা। ইন্ডিয়া গেট-সংলগ্ন জেটিঘাটে তাঁদের ওই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আনুশকার ঢিলেঢালা পোশাক ঘিরে শুরু হয় আলোচনা। নেটিজেনদের একাংশের ধারণা, আবারও মা হতে পারেন এই অভিনেত্রী।

বিরাট-আনুশকার সন্তান ভামিকা ও অকায়কে ঘিরেও শুরু হয়েছে কৌতূহল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও কিংবা পোশাক দেখে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে এখন পর্যন্ত তারকা দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে, সম্প্রতি মুম্বাইয়ে আধ্যাত্মিক পরিবেশে সময় কাটাতেও দেখা গেছে বিরাট ও আনুশকাকে। রোববার মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের লাইভ কীর্তনে অংশ নেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে হাততালি দিয়ে কীর্তন উপভোগ করতে এবং ভক্তিগীতির সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন