শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৮, ২৪ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টানা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা ইমরান খানের সাবেক স্ত্রী অবন্তিকা মালিক। বিচ্ছেদের পর প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সম্পর্ক ভাঙার সিদ্ধান্তটি ছিল ইমরানের। তিনি নিজে কখনো এ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাননি।
সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন অবন্তিকা। তিনি জানান, সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে ইমরানই তুলেছিলেন। নিজের ক্ষতি হলেও তিনি সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করতেন।
অবন্তিকা বলেন, সম্পর্ক বাঁচাতে দুজনেই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন। বারবার সমস্যা মিটিয়ে একসঙ্গে পথচলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ২০১৯ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা।
বিচ্ছেদের অভিজ্ঞতা তুলে ধরে অবন্তিকা বলেন, প্রাথমিকভাবে আলাদা হয়ে যাওয়াটা তাঁর কাছে মৃত্যুর মতো অনুভূতি ছিল। যে জীবন ও ভবিষ্যৎ তিনি কল্পনা করেছিলেন, তা চিরতরে হারিয়ে যাওয়া এবং জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ভেঙে যাওয়া মেনে নেওয়া সহজ ছিল না।
উল্লেখ্য, ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান ও অবন্তিকা। তাদের ‘ইমারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পরও মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা বিবেচনা করে দুজন মিলে তাকে বড় করছেন। সম্পর্কের ইতি টানলেও একসঙ্গে কাটানো সময়কে সফল বলেই মনে করেন অবন্তিকা।
ঢাকা এক্সপ্রেস/এসআই