শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫৮, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৫৯, ২১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
সপ্তাহে গড়ে ৪০টি প্রেমের প্রস্তাব পান অভিনেতা ডি এ তায়েব। এমনকি অনেকেই তাঁকে ছুঁয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
তায়েবের এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন আলোচনা চলছে, ঠিক তখনই নিজের প্রেমের অভিজ্ঞতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। ডি এ তায়েবের বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন জয়। সেখানে তিনি লেখেন, ‘তায়েব ভাই সপ্তাহে ৪০ টি প্রেমের প্রস্তাব পান। আর আমি গত ৪০ বছরে একটি প্রেমের প্রস্তাব ও পাইনি। তবে দিয়েছি অনেক। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও পোস্টে তুলে ধরেন এই অভিনেতা। জয় লেখেন, ‘ভবিষ্যতে আর প্রস্তাব পাবো না কখনোই এটা আমি জানি। মনস্থির করেছি আর প্রস্তাব দেবোও না। অবহেলার এবং অপমানের একটা শেষ তো হওয়া উচিত। ওরা তায়েব ভাইকে নিয়ে খুশি থাকুক।’
জয়ের এই পোস্টে প্রেমের প্রস্তাব দেওয়া, প্রত্যাখ্যান ও অবহেলার অভিজ্ঞতা উঠে এসেছে। তায়েবের সপ্তাহে ৪০টি প্রস্তাব পাওয়ার বক্তব্যের বিপরীতে নিজের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা তুলে ধরে রসিকতার সঙ্গে অভিমানও প্রকাশ করেছেন তিনি। পোস্টটি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। তবে প্রেমের প্রস্তাব নিয়ে এমন মন্তব্যের পেছনে কোনো বিশেষ ঘটনা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শাহরিয়ার নাজিম জয়।
ঢাকা এক্সপ্রেস/ ই