ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

জামায়াতের ‘জান্নাতের পথ’ দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৭, ২১ অক্টোবর ২০২৬

জামায়াতের ‘জান্নাতের পথ’ দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

ফাইল ছবি

জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতের পথ দেখানোর কথা বললেও দলটির সেই পথ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তাঁর মন্তব্য, জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি ‘দাজ্জালের জান্নাত’। বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানোর কথা বলেছেন। অথচ হাদিসে কিয়ামতের আগে দাজ্জালের মানুষকে জান্নাত দেখিয়ে নিজের অনুসারী হওয়ার আহ্বান জানানোর কথা রয়েছে।

জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। তিনি বিদেশিদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্য, শরিয়াহ আইন প্রতিষ্ঠার অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন।

এ ছাড়া গাজী নজরুল ইসলাম, শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে আইনজীবী হওয়া, রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, একদিকে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণের বক্তব্য—জামায়াতের এমন রাজনৈতিক অবস্থানের মধ্যে অসংগতি রয়েছে বলে তিনি মনে করেন।

জুলাই গণঅভ্যুত্থান নিয়েও জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার না চেয়ে সাধারণ ক্ষমা ঘোষণার অবস্থান নেওয়া জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

স্ট্যাটাসের শেষাংশে তিনি দাবি করেন, মিথ্যা ও প্রতারণার মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, তা দাজ্জালের জান্নাতের মতো।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন