ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

দিলীপ আগরওয়ালার ফের ৪ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১০, ২১ অক্টোবর ২০২৬

দিলীপ আগরওয়ালার ফের ৪ দিনের রিমান্ড

ছবি: ঢাকা এক্সপ্রেস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন