শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:৪০, ১৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজের অপরাধে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে মামলাটি আদালতে পাঠানো হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে উচ্চতর কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং রাজকীয় ফরমানের ভিত্তিতে দণ্ড কার্যকর করা হয়।
বুধবার মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজেল নিউজ।
ঢাকা এক্সপ্রেস/এসআই