ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন ইনু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০২, ১৪ অক্টোবর ২০২৬

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলেন ইনু

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে আলাদাভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

তবে ট্রাইব্যুনাল জানান, তিনটি সাজা একসঙ্গে কার্যকর হবে। অর্থাৎ, ইনুকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।

এর আগে সাজা বাড়িয়ে ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। এবার ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করে নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগের দ্বারস্থ হলেন হাসানুল হক ইনু।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন