ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ১,৯২০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১০, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩৬, ১৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ১,৯২০ জন

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩২১ জন মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে এক লাখ পাঁচ হাজার ৩১৬ জনে দাঁড়াল।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪১, খুলনা বিভাগে ২৫৪, ময়মনসিংহ বিভাগে ১১৪, রাজশাহী বিভাগে ১৭০, রংপুর বিভাগে ৭০ এবং সিলেট বিভাগে ১৭ জন রয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন