শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:৫৬, ১৪ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে ১৯ ক্যাটাগরির পদে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নবম ও দশম গ্রেডের এসব পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
পদের নাম ও সংখ্যা
বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম গ্রেডে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ৯৭ জন, সহকারী ব্যবস্থাপক (আইন) পদে ৬ জন, সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদে ৬৩ জন এবং সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) পদে বিভিন্ন বিষয়ে ২৪৭ জন নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া সহকারী ব্যবস্থাপক (জিওলজি) পদে ১২ জন, জিওফিজিকস পদে ২ জন, জিওকেমিক্যাল পদে ১ জন, কেমিস্ট্রি পদে ১ জন, এনভায়রনমেন্ট পদে ১ জন, চিকিৎসা পদে ১৫ জন, সহকারী ডিলার পদে ১ জন এবং সহকারী ব্যবস্থাপক (কারিগরি) পদে ১১ জন নেওয়া হবে।
অন্যদিকে, সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদে ৭৩ জন, সহকারী কর্মকর্তা (আইন) পদে ৪ জন, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে ১ জন এবং সহকারী কর্মকর্তা (অর্থ) পদে ৫৩ জন নিয়োগ দেওয়া হবে।
উপসহকারী প্রকৌশলী পদে বিভিন্ন বিষয়ে ১৫০ জন, ট্রেইনি ডিলার পদে ৪ জন এবং সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা পদে ১১ জন নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
নবম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। আর বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা বেতন স্কেলের পদগুলোতেও নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত আলাদা। বিস্তারিত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি
সব পদের আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই