ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে চাকরি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৩২, ৮ অক্টোবর ২০২৬

ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে চাকরি

ফাইল ছবি

বেসরকারি ব্যাংক খাতে চাকরি প্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদন শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগটি ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরীক্ষা (আইসিসি) বিভাগে দেওয়া হবে। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করতে প্রার্থীর কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি (আইটি) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পাশাপাশি আইটি এবং ব্যাংকিং-সংশ্লিষ্ট আইটি সিস্টেমে কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

চাকরির ধরন ও কর্মস্থল

এটি একটি ফুলটাইম চাকরি। নির্বাচিত প্রার্থীকে অফিসে কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

পদটির কর্মস্থল ঢাকা। প্রার্থীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

ব্র্যাক ব্যাংকের অ্যাসোসিয়েট ম্যানেজার পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে আবেদন

আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া প্রতিষ্ঠানের নির্ধারিত অনলাইন আবেদন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদ: অ্যাসোসিয়েট ম্যানেজার
বিভাগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরীক্ষা (আইসিসি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৪–৫ বছর
বয়স: কমপক্ষে ২০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন শুরু: ৭ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন