ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্র্যাকে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে চাকরি, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত

চাকরি ডেস্ক

প্রকাশ: ১৩:১১, ৭ নভেম্বর ২০২৬

ব্র্যাকে ফিল্ড ফ্যাসিলিটেটর পদে চাকরি, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত

ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের এইচসিএমপি কর্মসূচিতে ফিল্ড ফ্যাসিলিটর পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ব্র্যাক
পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর
বিভাগ: স্বাস্থ্য ও পুষ্টি, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষ হতে হবে। এ ছাড়া ফোরাম বা সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মসূচি উপস্থাপনের সক্ষমতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

এ ছাড়া স্বাস্থ্য ও জীবন বিমা, স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক সুবিধা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিতরা।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। গত ৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন