ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১১ নভেম্বর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৪৮, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯, ৩ নভেম্বর ২০২৬

ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১১ নভেম্বর

ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির সেলাই মেশিন অপারেটর বিভাগে ট্রেইনার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনার
বিভাগ: সেলাই মেশিন অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: চট্টগ্রামের মীরসরাই।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মশালা বা ওয়ার্কশপ পরিবেশে তরুণদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হয়েছে ২ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন