শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:০১, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০২, ১৭ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন ঢাকা কর অঞ্চল-২৫-এ ছয়টি পদে ৬১ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৮ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, শর্তসাপেক্ষে ঢাকা মহানগর, ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা কর অঞ্চল-২৫
পদসংখ্যা: ৬টি
মোট নিয়োগ: ৬১ জন
পদের নাম, সংখ্যা ও বেতন
১. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
২. প্রধান সহকারী
পদসংখ্যা: ৬টি
বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
৩. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ১৩টি
বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১১টি
বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৪টি
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩টি
বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬।
ঢাকা এক্সপ্রেস/এসআই