ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

নগদে সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৩৫, ২ অক্টোবর ২০২৬

নগদে সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি

নগদ লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে এ পদে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: লিগ্যাল অ্যাফেয়ার্স
পদসংখ্যা: ১টি
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা এলএলবি/এলএলএম ডিগ্রি।
অভিজ্ঞতা: করপোরেট বা ইন-হাউস আইনি বিষয়ে দক্ষতাসহ ২ থেকে ৪ বছর।

নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নির্বাচিতরা প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, মোবাইল বিল ভাতা, চিকিৎসা বিমা, বছরে দুটি উৎসব বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন