শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটির মর্টগেজ ডকুমেন্ট সাপোর্ট টিমে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। ২২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদটির জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। পদটি পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকা।
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের প্রক্রিয়া সংশ্লিষ্ট অনলাইন আবেদন পেজে পাওয়া যাবে।
প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদ: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার
বিভাগ: মর্টগেজ ডকুমেন্ট সাপোর্ট টিম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৩–৫ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
ঢাকা এক্সপ্রেস/এসআই