শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪০৫ জন রয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন ভর্তি হয়েছেন।
খুলনা বিভাগে ২৮০ জন, ময়মনসিংহে ১১৩ জন, রাজশাহীতে ১৫৬ জন, রংপুরে ৫৯ জন এবং সিলেটে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুজন, চট্টগ্রাম বিভাগের দুজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই