ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

হামে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫১, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৬

হামে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৬ জন। রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৯ হাজার ৮১৪ জন।

একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৮ জন। গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২ জন।

এ সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৫৮৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫২ হাজার ২৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন