ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

যেভাবে দেখবেন বাংলাদেশ বনাম হংকং-এর ম্যাচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮:২৩, ৯ অক্টোবর ২০২৫

যেভাবে দেখবেন বাংলাদেশ বনাম হংকং-এর ম্যাচ

ছবি: সংগৃহীত 

ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-হংকং ম্যাচের জন্য। হামজা ও শমিতদের খেলা দেখার উত্তেজনায় দেশজুড়ে ভক্তরা মুখিয়ে আছেন। স্টেডিয়ামে সবাই যেতে না পারলেও, টিভি ও অনলাইনে খেলা উপভোগের সুযোগ থাকছে সবার জন্য।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

মাঠের উত্তেজনা ঘরে বসেই উপভোগ করা যাবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া অনলাইনে দেখা যাবে ‘আই স্ক্রিন’ ও ‘বঙ্গো’ প্ল্যাটফর্মে। দুটি ওটিটি প্ল্যাটফর্মেই সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখা যাবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি অনুযায়ী, হংকং ও ভারতের বিপক্ষে দুটি হোম ম্যাচেই অফিসিয়াল পার্টনার হিসেবে রয়েছে বঙ্গো। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বঙ্গো দর্শকদের জন্য দিয়েছে সহজ সাবস্ক্রিপশন সুবিধা। একটি ম্যাচ দেখতে খরচ মাত্র ২৫ টাকা, আর দুটি ম্যাচ একসাথে দেখতে প্যাকেজ ৪৫ টাকা।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে একসঙ্গে লাইভ স্ক্রিনিং। মোট ১০টি জায়গায় একসাথে খেলা দেখার সুযোগ থাকছে হাজারো দর্শকের জন্য।

যেখানে যেখানে লাইভ স্ক্রিনিং হবে :

ঢাকার উত্তরা সেন্টার পয়েন্টে; চট্টগ্রামের সিআরবি ও ওমরগণি এমইএস কলেজে; রাজশাহীর ভেরিপাড়া মোড়; বরিশালের বিএম কলেজে; ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে; সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ চৌহাট্টায়; খুলনার শিববাড়ি মোড়ে এবং রংপুরের কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে।

এশিয়ান কাপে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দুই রাউন্ড শেষে ১ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। সমান পয়েন্টে গোল ব্যবধানে দ্বিতীয় হংকং। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও পিছিয়ে ভারত। বলে রাখা ভালো, শুধু গ্রুপ চ্যাম্পিয়ন দলই মূলপর্বে খেলার টিকেট পাবে।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন