ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮

দক্ষিণ আফ্রিকা সিরিজের সব ম্যাচ দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:২৫, ১৩ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকা সিরিজের সব ম্যাচ দেখবেন যেভাবে

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি মিলিয়ে মোট আটটি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এ সিরিজ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অনলাইনেই দেখতে পারবেন সিরিজের সব ম্যাচ।

বাংলাদেশে সিরিজের সব ম্যাচ সরাসরি দেখা যাবে র‍্যাবিটহোল প্ল্যাটফর্মে। তবে ম্যাচ দেখতে হলে নির্ধারিত সাবস্ক্রিপশন কিনতে হবে।

ভারতের দর্শকদের জন্য ম্যাচগুলো সম্প্রচার করবে ফ্যানকোড। দক্ষিণ আফ্রিকায় সুপারস্পোর্ট ও ডিএসটিভি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজের খেলাগুলো।

দক্ষিণ আফ্রিকা সফরে ইতোমধ্যে পৌঁছে গেছে বাংলাদেশ দল। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে লড়াই। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৪ ডিসেম্বর গকেবেরহায় দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর। কিম্বার্লিতে প্রথম ম্যাচের পর ১২ ডিসেম্বর বেনোনিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শেষ ম্যাচ দিয়ে পর্দা নামবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন