ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮

রাজধানীতে ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫১, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫১, ১৩ নভেম্বর ২০২৬

রাজধানীতে ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টা করছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা। এ সময় অভিযান চালিয়ে ১৫ জনকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন