ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় স্থানে হাতবোমা বিস্ফোরণ, আটক ২

প্রকাশ: ১৯:৩৯, ৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪২, ৮ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় স্থানে হাতবোমা বিস্ফোরণ, আটক ২

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে টিএসসির মেট্রোরেল স্টেশন-সংলগ্ন মোড়, সিনেট ভবনসহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

ওসি আরও জানান, বিস্ফোরণের পরপরই শিক্ষার্থীরা দুজনকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় ও নীলক্ষেত তোরণের কাছে হাতবোমার বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন