ঢাকা, রোববার, ০৮ নভেম্বর ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৬:২৯, ৮ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দিনব্যাপী সমবায় মেলার আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা পরিষদ এনেক্স ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।

জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন এবং জেলা পরিষদ সদস্য ও সমবায় বিভাগের আহ্বায়ক অনিল বরণ চাকমা।

আলোচনা সভা শেষে জেলার নয়টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন