শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫১, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৬, ৭ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. সোহানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহান ত্রিশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ‘গ্রেপ্তারকৃত সোহান সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত আদালতে পাঠানো হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষা এবং মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা এক্সপ্রেস/এসএস