ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঢাকা এক্সপ্রেসের প্রতিবেদনের পর খাল দখলের সত্যতা পেল ভূমি অফিস

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৭, ৭ নভেম্বর ২০২৬

ঢাকা এক্সপ্রেসের প্রতিবেদনের পর খাল দখলের সত্যতা পেল ভূমি অফিস

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাগেরহাটের রামপালে দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের ডিপোতে শতাধিক হরিণ পালন, জবাই করে মাংস সরবরাহ এবং সরকারি খাল দখলের অভিযোগ নিয়ে ঢাকা এক্সপ্রেসে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর একের পর এক তথ্য সামনে আসছে।

হরিণ পালন ও জবাইয়ের অভিযোগে আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পর এবার সরকারি রেকর্ডভুক্ত ঠালনতলা খাল ভরাট ও দখলের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা ভূমি অফিস।

তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানিটি দুটি সরকারি খালের মোট ১ দশমিক ১০ একর জমি ভরাট করে রাস্তা, সীমানাপ্রাচীর, ট্রাক স্ট্যান্ড ও মেরামতের ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারি স্বার্থ ও পরিবেশ রক্ষায় খাল দুটি অবৈধ দখলমুক্ত করে উন্মুক্ত করার সুপারিশ করেছে উপজেলা ভূমি অফিস। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন