শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৫, ৭ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহসাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে সকালে নগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা ওলামা দলের আয়োজনে এতিম শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ ছাড়া বিকেলে রিজার্ভ বাজার শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় দলীয় কার্যালয়ের হলরুমে আলোচনা সভা এবং পরে জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে স্মরণ করে বাংলাদেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিএনপি ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলাতেও সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই