ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩০, ৬ নভেম্বর ২০২৬

টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ। বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) সুনামগঞ্জে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে। ফলে এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণকাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন