শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫৪, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৫, ৬ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বাজারের চেহারা। হেমন্ত থেকে শীত মানেই বাজার সয়লাব হয় রঙবেরঙের সবজিতে। কদর বাড়ে শাকপাতা ও কপির।
শীতকালীন কয়েকটি সবজির গঠন এমন যে, বাইরে থেকে পরিষ্কার দেখালেও ভেতরে মাটি, ধুলাবালি, ছোট পোকা, কৃমি বা কীটনাশকের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। তাই রান্নার আগে শুধু কলের পানির নিচে ধরলেই দায়িত্ব শেষ হয় না। বিশেষ করে কয়েকটি সবজি ধোয়ার সময় প্রয়োজন বাড়তি সতর্কতা।
ফুলকপি: বাইরে থেকে পরিষ্কার মনে হলেও এর ভেতরে ছোট ছোট পোকামাকড় ও ময়লা থাকতে পারে। রান্নার আগে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে এটি ভালোভাবে রান্না করে নেওয়া উত্তম।
বাঁধাকপি: বাঁধাকপির ঘনসন্নিবিষ্ট পাতার মধ্যে ময়লা ও জীবাণু আটকে যেতে পারে। বাইরের পাতাগুলো ফেলে দিয়ে বাকি পাতাগুলো আলাদা করুন এবং ভালোভাবে ধুয়ে নিন। খাওয়ার আগে বাঁধাকপি ভালোভাবে রান্না করাও জরুরি।
পালংশাক: আয়রন, ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন কে সমৃদ্ধ এই শাকের পাতার সঙ্গে মাটি লেগে থাকার প্রবণতা বেশি। বিশেষ করে ডাঁটার গোড়ায় ও পাতার পেছনের দিকে ময়লা জমতে পারে। তাই শাকের গোড়া ও নষ্ট পাতা বেছে ফেলে দিন। প্রয়োজনে একাধিকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে।
ক্যাপসিকাম: ক্যাপসিকামের ভেতরে, বিশেষ করে বীজের চারপাশে ময়লা ও অন্যান্য দূষিত পদার্থ জমতে পারে। রান্নার আগে সবজিটি অর্ধেক করে কেটে বীজগুলো ফেলে দিন এবং ভেতরের অংশ ভালোভাবে ধুয়ে নিন। এই সবজি কাঁচা না খাওয়াই ভালো।
বেগুন: সবজি কাটার সময় ভেতরটা ভালো করে দেখে নিন। কারণ বেগুনের ভেতরে পোকা থাকতে পারে। কালো অংশ দেখতে পেলে সেটি ফেলে দিতে হবে। আর বেগুনের অধিকাংশ অংশ পোকায় আক্রান্ত হলে তা না খাওয়াই ভালো। অন্যথায় রান্নার আগে সবজিটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস