শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫:২৭, ২৫ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় শাশুড়ি দিবস। প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালিত হয়। পারিবারিক সম্পর্কে শাশুড়ির অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করাই দিবসটির মূল উদ্দেশ্য।
শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, কখনো নানা টানাপোড়েনের হতে পারে। তবে পরিবারের অনেক শাশুড়িই সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতা করেন। তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি উপলক্ষ এই দিবস।
দিবসটি উপলক্ষে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোন করা, একসঙ্গে সময় কাটানো কিংবা ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পরামর্শ দেওয়া হয়।
‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের কথা উল্লেখ রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই