শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০১, ২৫ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন।
রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান তিনি।
এ সময় রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস