ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

সাফ সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:০৩, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২১, ২৫ অক্টোবর ২০২৬

সাফ সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে চমক হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২০ দলের দুই তরুণ ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান।

গত এপ্রিলে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ শিরোপা জিতেছিলেন রোনান সুলিভান। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নজর কাড়েন তিনি। সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলা এই তরুণ ফুটবলার এবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন।

অন্যদিকে, মাহি খান বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলছেন। চলতি মৌসুমে সাত ম্যাচে নয় গোল করে দারুণ ফর্মে রয়েছেন তিনি। বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর এবার সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়া দুজনের জন্যই এটি বড় অর্জন।

তরুণদের সুযোগ দিতে গিয়ে সর্বশেষ আসিয়ান কাপের দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেও এবারের দলে জায়গা পাননি ইমন।

অন্যদিকে, দলে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে ফিরিয়ে আনা হয়েছে তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহকে।

সাফের ২৮ সদস্যের বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।

মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান, মাহি খান।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন