ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২:১৪, ১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশাজনক ড্র করেছে বাংলাদেশ। সেই হতাশা পেছনে ফেলে এবার ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ খেলতে নামছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের দল।

দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন সিরিজ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দলে জায়গা পাননি ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। দারুণ ছন্দে থাকা হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, চোটের ঝুঁকি এড়াতে জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। আলজারি জোসেফের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার কেমো পল।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দল:

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন