ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩, ২৯ রবিউস সানি ১৪৪৮

জরুরি অবস্থায় পাকিস্তান ক্রিকেটের সূচিতে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৩:৪৭, ১২ অক্টোবর ২০২৬

জরুরি অবস্থায় পাকিস্তান ক্রিকেটের সূচিতে পরিবর্তন

ছবি: সংগৃহীত

জরুরি অবস্থা জারির কারণে পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ান ক্রিকেট টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাজনৈতিক অস্থিরতা ও জরুরি অবস্থা জারির পর পেশোয়ার ও অ্যাবোটাবাদ থেকে কয়েকটি ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবর থেকে শেখুপুরা ও লাহোরে এসব ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, টুর্নামেন্টের শেষ রাউন্ডের ম্যাচগুলোও এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ম্যাচগুলো শুরু হবে ১৯ অক্টোবর থেকে।

বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান। দলটির সংগ্রহ ৮৪ পয়েন্ট। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঘানি।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন